শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৩ জেলা ও সচিবালয় ক্লিনিকে নতুন সিভিল সার্জন

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

     ২৩ জেলা ও সচিবালয় ক্লিনিকে নতুন সিভিল সার্জন
    স্বাস্থ্য মন্ত্রণালয়

    রাজশাহী, রংপুর, সিলেট, বগুড়াসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয় ক্লিনিকে একজন সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ এবং পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পারসোনাল-২ অধিশাখা) জাকিয়া পারভীন।

    প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ২৪ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে বিভিন্ন জেলা ও সচিবালয় ক্লিনিকে বদলি/পদায়ন করা হলো।

    জানা গেছে, নতুন করে নিয়োগ পাওয়া সিভিল সার্জনদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং ৮ জন সহকারী পরিচালক ছিলেন। এছাড়া একজন করে মেডিকেল সুপারিনটেনডেন্ট, ডেপুটি সিভিল সার্জন এবং মেডিকেল অফিসার ছিলেন। তাদের সবাইকে সিভিল সার্জন পদে নিয়োগ করা হয়েছে।

    নতুন নিয়োগপ্রাপ্ত ২৪ জন সিভিল সার্জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর