শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে "এসটিডি, এইচআইভি/এইডস" বিষয়ক আলোচনা

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন

    গোয়ালন্দে

    রাজবাড়ীর গোয়ালন্দে এসটিডি, এইচআইভি/এইডস বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহষ্পতিবার (২০ জুলাই) বেলা ১২ টায় লোটাস কলেজিয়েট স্কুলে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় চির সাপোর্ট কমিটি, ফ্রান্স।

    সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব‍্যাবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ মামুনুর রশীদ।

    আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুল(মাধ‍্যমিক শাখা) এর প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলাল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম‍্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রেনু আক্তার, প‍্যারামেডিক হারুন-অর-রশীদ প্রমুখ।

    এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি লোটাস কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ মামুনুর রশীদ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি সেবামূলক প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ এবং তার জন‍্য দোয়া কামনা করেন। উপস্থিত বক্তারা এসময় এসটিডি, এইচআইভি/এইডস, ডেঙ্গু জ্বরসহ স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জুলাই, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ন