শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ জুলাই, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা

    জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী  শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলার আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে গাইবান্ধা  জেলা এনসিটিএফ-এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা বুধবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

    এনসিটিএফ গাইবান্ধা জেলা সভাপতি নুসরাত জামান লামিয়ার সভাপতিত্বে  অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শরিফুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্য, ইয়ুথ মেন্টর গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এনসিটিএফ জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং-এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু ও শিশু অধিকার সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ, সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত করে দায়িত্ববাহকদের নিকট উপস্থাপন করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করে।

    বর্তমানে এনসিটিএফ জেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়ন স্থানীয় পর্যায়ে বিভিন্ন অফিসে তথ্য সংগ্রহ  এবং পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ জুলাই, ২০২৩ ০৮:৪১ পূর্বাহ্ন