শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় সাত দফা দাবিতে ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক সমাবেশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সাত দফা দাবিতে ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক সমাবেশ

    প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন করে অবিলম্বে সকল ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের নিবন্ধন-লাইসেন্স রুট পারমিট প্রদান; সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ রিক্সা ভ্যান ইজিবাইক চালকদের সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশন প্রদানসহ সাত দফা দাবিতে সোমবার সন্ধ্যায় দারিয়াপুর হাটের চৌমাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অ ল শাখা এই সমাবেশের আয়োজন করে।

    ইজিবাইক চালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাসদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এবং সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য দেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক আফরোজা বেগম পরিতোষ কুমার প্রমুখ।

    নেতৃবৃন্দ বলেন, সারাদেশে প্রায় ৫০ লাখ থ্রি হুইলার যানবাহন আছে। সরকার কর্মসংস্থানে ব্যর্থ হওয়ায় অনেক শিক্ষিত তরুণও ইজিবাইক চালান।গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার পিছনে এদের অবদান কম নয়। অথচ সুপ্রিম কোর্ট বৈধতা দেয়া সত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ ব্যাটারি চালিত ইজিবাইক চালকগণ সরকারি নিবন্ধন লাইসেন্স থেকে বঞ্চিত। বক্তাগণ ইজিবাইক চালকদের জীবনের নিরাপত্তা গাইবান্ধা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড়ে ইজিবাইক ষ্ট্যান্ড নির্মাণ  দারিয়াপুর হাটের অসহনীয় যানজট নিরসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর জেলা নেতা জিহানুল হক জোহা। শেষে ফারুকুল ইসলামকে আহবায়ক এবং ইউনুস আলীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ দারিয়াপুর অ ল শাখা গঠন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ন