শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মানবিক সাহায্যের আবেদন

    কিডনি আক্রান্ত পলাশবাড়ীর দিনমজুর আনোয়ার বাঁচতে চায়

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডল

    ১৯ জুলাই, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন

    কিডনি আক্রান্ত পলাশবাড়ীর দিনমজুর আনোয়ার বাঁচতে চায়

    মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য। কেবল একমাত্র সহানুভূতিই পারে আনোয়ারের চিকিৎসা ব্যয় মেটাতে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামের দিনমজুর ভূমিহীন আনোয়ার মিয়া (৬৩) বাঁচতে চায়। তার কিডনি দুর্বল হয়েছে। অর্থাভাবে বিনা চিকিৎসায় ক্রমান্বয়ে মৃত্যু মুখে ধাবিত হচ্ছেন। কিডনি ডাইয়োসিস করতে মোটা অর্থের প্রয়োজন। আনোয়ার মিয়ার সংসারে ৫ মেয়ে সন্তান। নিত্য অভাব-অনটনের সংসারে নুন আনতে পান্তা ফুঁড়ায়। প্রাথমিক চিকিৎসা ব্যয়সহ নানা পরীক্ষা-নিরীক্ষা সমূহ মেটাতে হয় মানুষের সহায়তার টাকায়। শেষ সম্বল বলতে মাত্র এক শতাংশ ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই।

     সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. কাজী হিসাব উদ্দিন এবং সহকারি অধ্যাপক ডা. মুহাম্মদ জাকির হোসেন খান তাদের ব্যবস্থাপত্রে উল্লেখ করেছেন যতদ্রুত সম্ভব কিডনি ডাইয়োসিসের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু টাকার অভাবে সম্ভব হচ্ছেনা। চিকিৎসা ব্যয় মেটাতে তার পরিবার মহান সৃষ্টিকর্তার করুণাসহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা এলাকার এমপিসহ ব্যাংক-বীমা, এনজিও, দেশ-বিদেশের বিত্তশালী-দানশীল দয়ালু ব্যক্তিবর্গের নিকট মানবিক আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-বিকাশ মোবাইল নম্বর-০১৭৪৭-২৫০৫৮৭।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন