কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৩ ০৬:১১ পূর্বাহ্ন

কানাডার ভিসা পেলেন না ঢাবি ভিসি আখতারুজ্জামান

ভিসা না পাওয়ায় কানাডায় যেতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। ইয়র্ক ইউনিভার্সিটির এক প্রোগ্রামে যোগ দিতে গত ১৫ জুন ভিসার জন্য ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে আবেদন করেন তিনি। কিন্তু এক মাস পার হলেও ভিসা পাননি ভিসি। তাই কানাডায় যাওয়ার উদ্যোগ বাতিল করতে হয়েছে তাকে।

তবে ভিসি মো. আখতারুজ্জামানের দাবি- বিলম্বে আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। প্রোগ্রামে অংশ নিতে পারবেন না বলে তিনি কানাডা সফর বাতিল করেছেন। তিনি বলেন, কিছু দুষ্টু লোক এটাকে ভিন্নভাবে প্রচার করতে চাইছে। ভিসা পেতে অনেকের দুই থেকে তিন মাস সময় লাগে।

এদিকে, ভিসি কানাডার ভিসা না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কারণ পদাধিকার বলে ঢাবি ভিসি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।

জানা গেছে, ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। এসোসিয়েশনের সদস্য হিসেবে তিনি ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ অংশ নিতে আমন্ত্রণ পান। কিন্তু এক মাস আগে আবেদন করেও ভিসা না পাওয়ায় সিম্পোজিয়ামে অংশ নিতে পারছেন না ভিসি।

গত সোমবার তার কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৯ জুলাই, ২০২৩ ০৬:১১ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৯ জুলাই, ২০২৩ ০৬:১১ পূর্বাহ্ন