শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা আওয়ামীলীগের শান্তি মিছল ও সমাবেশ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে জেলা আওয়ামীলীগের শান্তি মিছল ও সমাবেশ

    পিরোজপুরে বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৌরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি মিছল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের হোটেল বিলাশ চত্তরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ মো: হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামীলীগে সহ সভাপতি আক্তারুজ্জমান ফুলু, সহ সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।  

    সমাবেশে বক্তারা বলেন, যখনই দেশে কোন গুরুত্বপূর্ণ নির্বাচন আসে তখনই বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির লক্ষে তাদের বিভিন্ন কর্মসূচী দাবী দিয়ে আন্দোলনের নামে সন্ত্রাস চালায়। পিরোজপুরের মাটিতে বিএনপি জামাতের কোন প্রকার নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেয়া হবে না। বিএনপি জামাত যদি কোন প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, নৌরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্র করতে চায় তাহলে পিরোজপুরের আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগনকে পাশে নিয়ে তা প্রতিহত করবে। আগামীতে বিএনপি জামাতকে পিরোজপুরে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

    সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতার্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন সড়কে শান্তি মিছিল করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ জুলাই, ২০২৩ ০৫:৩৬ পূর্বাহ্ন