শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তরুণ প্রজন্মকে শিল্পমনস্ক করতে চারুকলা উৎসব গুরুত্বপূর্ণ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুলাই, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

    তরুণ প্রজন্মকে শিল্পমনস্ক করতে চারুকলা উৎসব গুরুত্বপূর্ণ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে চারুকলা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্ট বাংলা ফাউন্ডেশন আয়োজিত 'বাংলা চারুকলা উৎসব' সে ধরনেরই একটি আয়োজন। যারা এ পর্যন্ত চারটি জেলা যথাক্রমে জয়পুরহাট, নীলফামারী, গাজীপুর ও ময়মনসিংহে বাংলা চারুকলা উৎসব আয়োজন করেছে। তারা পর্যায়ক্রমে দেশের সব কয়টি জেলায় এ ধরনের চারুকলা উৎসব আয়োজন করবে-এ প্রত্যাশা করি।

    প্রতিমন্ত্রী সোমবার বিকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আর্ট বাংলা ফাউন্ডেশন আয়োজিত '৪র্থ বাংলা চারুকলা উৎসব, ময়মনসিংহ ২০২২'-এ নির্মিত শিল্পকর্মের সপ্তাহব্যাপী ঢাকা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্প-সংস্কৃতির নতুন নতুন ও ব্যতিক্রমী উদ্যোগকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে। একইভাবে বাংলা চারুকলা উৎসব আয়োজনের ক্ষেত্রে আর্ট বাংলা ফাউন্ডেশনকে নিয়মিত সহযোগিতা প্রদান করেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামীতে সুন্দরবন অধ্যুষিত উপকূলীয় জেলা বাগেরহাটে অনুষ্ঠিব্য '৫ম বাংলা চারুকলা উৎসব' আয়োজনের ক্ষেত্রে এ পৃষ্ঠপোষকতার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ৪র্থ বাংলা চারুকলা উৎসব ২০২২, ময়মনসিংহ এর কিউরেটর হারুন অর রশীদ টুটুল।

    উল্লেখ্য, গত ২২-২৫ ডিসেম্বর ২০২২ তারিখে আর্ট বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ বাংলা চারুকলা উৎসব ২০২২, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। উৎসবে নির্মিত সকল শিল্পকর্মের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় ১৭-২২ জুলাই ২০২৩ মেয়াদে এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ জুলাই, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ জুলাই, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন