শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ভারত-বাংলাদেশের কবি সাহিত্যিকদের মিলন মেলা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ জুলাই, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ন

    পিরোজপুরে ভারত-বাংলাদেশের কবি সাহিত্যিকদের মিলন মেলা

    পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা বাবুই ও সাহিত্যশৈলী'র যৌথ আয়োজনে এপার বাংলা ও ওপার বাংলার কবি সাহিত্যিকদের সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

    পিরোজপুর জেলা সদরের পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মিলনায়তনে রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কবি ও সাহিত্যিক খায়রুণ নাহার রুবি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলস্বর পত্রিকা (ভারত)'র সম্পাদক কবি ও সাহিত্যিক শ্রীশংকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উত্তর কলকাতা গগণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক সজল শ্যাম ও চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক কবি ও সাহিত্যিক ড. অমৃত লাল বিশ্বাস।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপার বাংলার সাহিত্য পত্রিকা সাহিত্যশৈলী সম্পাদক কবি ও সাহিত্যিক প্রাণকৃষ্ণ বিশ্বাস, বাবুই সম্পাদক কবি ও সাহিত্যিক হাছিবুর রহমান হাছিব, কবি দেলোয়ার হোসেন আলম, কবি এডভোকেট সমর কৃষ্ণ লিটু,কবি কিরন চন্দ্র হালদার, নদীবন্ধু বাসুদেব চন্দ্র হালদার, কবি ও সাহিত্যিক দেবনাথ মন্ডল,  কবি ও সাহিত্যিক অনির্বাণ চক্রবর্তী, কবি আরিফুল ইসলাম, কবি অমৃত রায়, কবি রাহাত হাওলাদার, কবি শাকিব, এইসডিটি স্বেচ্ছাসেবক মো: নাঈম ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কবি ও সংগঠক মো: মাসুম খান।
    অনুষ্ঠানে ভারত বাংলাদেশের কবি সাহিত্যিকদের আবেগঘন আলোচনা ও কবিতা পাঠে মুখর ছিলো আজকের সন্ধ্যাটি।  অনুষ্ঠানে এপার - ওপার বাংলার কবি সাহিত্যিকরা পরস্পরকে তাদের নিজেদের লেখা কাব্যগ্রন্থ ও তাদের সম্পাদিত সাহিত্য পত্রিকা তুলে দেন এবং সব শেষে এক প্রীতিময় আপ্যায়ন এর মধ্য দিয়ে সাহিত্য সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ জুলাই, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ন