পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ ফাইজুর রশিদ এর নৌকা মার্কা কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে (জেপি মঞ্জু) মনোনীত সাইকেল মার্কা। যাতে জনাব খসরু প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়াম থেকে এ ফলাফল ঘোষনা করেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ জিয়াউর রহমান খলিফা।
জানা যায়, পৌরসভায় ২২ হাজার ৪ শত ১৫ জন ভোটার প্রথম ইভিএম ভোটিং মেশিনে তাদের ভোট প্রয়োগ করেছে। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রে আজ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়। মেয়র পদে ৫ জন এবং পুরুষ ও মহিলা কাউন্সিলর পদে ৫১ জন প্রতিদন্দ্বিতা করেছেন। যেখান থেকে একজন মেয়র নৌকা মার্কার প্রার্থী মোঃ ফাইজুর রশিদসহ ৯ ওয়ার্ডে ৯ জন পুরুষ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রথমবারের মতো নির্বাচিত হলেন।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯হাজার ৬শত ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়ে পরাজিত হন।
বিজয়ী হওয়ার পর ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশীদ খসরু দৈনিক জাগো কন্ঠ কে বলেন, নৌকার এ বিজয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি এই বিজয়ে আনন্দিত। জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে, আমি চেষ্টা করব তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে তাদের পাশে থেকে কাজ করার। আগামী দিনে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও আমাদের উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামকে সাথে নিয়ে ভান্ডারিয়া কে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
প্রসঙ্গত, এবারই প্রথম ভাান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।