শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইরানে ফের নৈতিক পুলিশের অভিযান শুরু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ন

    ইরানে ফের নৈতিক পুলিশের অভিযান শুরু

    ইরানে বাধ্যতামূলক হিজাব পরিধানে নতুন অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। অভিযানে নৈতিকতা পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রোববার পুলিশের মুখপাত্র জেনারেল সাঈদ মোন্তাজের আলমেহদি এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

    মোন্তাজের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘আইআরএনএ’ জানায়, নৈতিকতা পুলিশ আবারও টহল শুরু করবে। যেসব নারী হিজাব পরবে না তাদের আটক করা হবে বলে জানানো হয়। ইরানে নারীদের বাধ্যতামূলকভাবে হিজাব পরিধানের আইন রয়েছে। আর এই আইন কার্যকর করতেই পুলিশ মোতায়েনের এমন সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

    ১০ মাস আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের এক তরুণী নৈতিকতা পুলিশের জিম্মায় মারা যান। মাহসা আমিনির মৃত্যুর পর পুলিশের বিশেষ এই শাখার বিরুদ্ধে আন্দোলনে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনের মুখে একটা সময় হঠাৎ নৈতিকতা পুলিশের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।

    সেপ্টেম্বরে শুরু হওয়া সেই আন্দোলন থামে চলতি বছরের শুরুতে। এই সময়ের মধ্যে ৫শ’রও বেশি বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হন। এছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ২০ হাজারেরও বেশি জনকে আটক করা হয়।
    সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাজধানী তেহরানে হিজাববিহীন নারীদের সংখ্যা বেড়েছে।

    গত ডিসেম্বরে নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। নৈতিকতা পুলিশ টহল বন্ধ করে দিয়ে খবরের বিশ্বাসযোগ্যতা বাড়ে। যদিও এই বাহিনীকে পুরোপুরি বিলুপ্ত করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছিল দেশটির সরকার।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ন