শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা : পঙ্গু মা-বাবাকে মারধর

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ জুলাই, ২০২৩ ০৫:৪৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা : পঙ্গু মা-বাবাকে মারধর

    পিরোজপুরে পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সিকদারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও পঙ্গু মা-বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত রাজা সিকদারের বাবা জহর লাল সিকদার (৬৫) ও মা মিনা রানি সিকদার (৫৫) পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

    রাজা সিকদারের ভাই আকাশ সিকদার জানান, রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ভাই রাজা সিকদারকে খুঁজতে তাদের বাড়িতে আসে। এ সময় রাজা সিকদারকে বাড়িতে না পেয়ে লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির ভিতরের মালামাল ভাংচুর করে। এতে বাঁধা দিকে এলে তার পঙ্গু মা ও বাবাকে পিটিয়ে আহত করে। হামলায় এ সময় তার মায়ের হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    আহত মিনা রানি সিকদার জানান, তিনি অসুস্থ , হাটতে পারেনা ঠিক মত। তারপরও হামলাকারীরা তার উপর মারধর করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় দুই দিনের মধ্যে দেশ ছড়ে ভারতে চলে যেতে বলে হামলাকারীরা।

    অভিযোগের বিষয়ে ইফতেখার মাহমুদ সজল জানান, ঘরে হামলা বা নারীকে মারধরের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এ ঘটনার সাথে তিনি জড়িত নন।

    এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আবীর মো: হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ জুলাই, ২০২৩ ০৫:৪৬ পূর্বাহ্ন