শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিশু ধর্ষণ মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২৩ ০৯:৫৭ অপরাহ্ন

    শিশু ধর্ষণ মামলায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

    ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। রোববার (১৬ জুলাই) সকালে আসামি মিস্টারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের গেন্দু মিয়ার পুত্র।

    পারিবারিক সূত্র জানায়, মিস্টার ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানি গ্রামের জনৈক মজিবুর রহমানের ডেইরি ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। গত ১১ জুলাই বিকেলে পার্শ্ববর্তী বাড়ির ৬ বছর বয়সী শিশুকে ফুসলিয়ে ডেইরি ফার্মের ভিতরে নিয়ে ধর্ষণ করে। শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। 

     

    ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, এ বিষয়ে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (৯)১ (সংশোধনী- ২০০৩) ধারায় মামলা হয়েছে। মামলা নং -৮। তারিখ ১৫/০৭/২৩)। আসামিকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর