শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেছারাবাদে নৌকার প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ন

    নেছারাবাদে নৌকার প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এলাকায় বহিরাগতদের প্রবেশ ও বিভিন্ন সময় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র (অটোরিক্সা) প্রার্থী মিজানুর রহমান গাজী। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

    লিখিত বক্তব্যে প্রার্থী মিজানুর রহমান গাজী বলেন, গত ২৬ জুন থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারনা চলাছে। যা নৌকা মার্কার সমর্থিত সন্ত্রাসীদের মারপিট ও হামলা চালিয়ে বাঁধাগ্রস্থ হচ্ছে। গত ১০ জুলাই স্থানীয় বিশাল বাজারে তার সমর্থক অবনী মন্ডল ও কদমী মন্ডলের উপর নৌকা মার্কার লোকজন হামলা চালায়। হামলায় আহতরা বরিশাল ও ঢাকায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিগত ইউপি নির্বাচনে বর্তমান নৌকা মার্কার প্রার্থীর শ^শুর আঃ রব সিকদার চশমা মার্কার প্রতীকে নির্বাচন করে ইউনিয়নের হিন্দু সমাজকে মারপিটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই। পূর্বের ন্যায় বর্তমানে শুরু থেকেই তার প্রতিপক্ষ নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের স্বামী পলাশ শিকদার ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন এলাকা থেকে অনেক বহিরাগত লোকদের এনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, আমার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন ও সাধারন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। পূর্বের ঘটনার প্রেক্ষিতে সমস্ত হিন্দু ভোটাররা ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যেতে চায় না। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট প্রদান করিতে পারে তার জন্য তিনি  প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

    সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আল কামাল আবদুল ওহাব, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল হক ইকবাল সহ স্থানীয় সমর্থক ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ জুলাই, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ন