শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে স্বজন সমাবেশের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১৫ জুলাই, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন

    গোয়ালন্দে স্বজন সমাবেশের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

    রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় পৌর শহরের আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল।

    পরে তিনি সেখানে তিনটি ফলের চারা রোপন করেন। পরবর্তীতে স্বজনরা স্থানীয় রেললাইনের পশ্চিম পাশ ও উজানচর নতুন ব্রিজ সংলগ্ন আশ্রায়ন কেন্দ্রে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন এবং অপর একটি মাদ্রাসা কতৃপক্ষ ও উজানচর নতুন পাড়া বাসীর মাঝে চারা বিতরণ করেন।

    কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, মাদ্রাসার শিক্ষক হাফেজ ওবায়দুর রহমান, হাফেজ সেলিম প্রমূখ।
     
    বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহ-সভাপতি
    জিল্লুর রহমান, শফিউল্লাহ মন্ডল, আবুল কাশেম বিশ্বাস, মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ রজব আলী, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম রাজ্জাক, সেলিম হোসেন প্রমূখ।
     
    এ সময় স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু বলেন, যুগান্তর প্রতিষ্ঠাতার তৃতীয়  মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বৃহস্পতিবার মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করেছি। আজকে তার স্মরনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হলো। আগামি আরো কয়েকদিন এ কর্মসূচি চলবে।

    পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, নুরুল ইসলাম বাবুল জাতির একজন আলোকিত সন্তান। তিনি নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তিতে অক্লান্ত পরিশ্রম করে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে হাজার হাজার মানুষের কর্ম সংস্হান হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান অপরিসীম।
    তার মৃত্যু দেশের জন্য এক বিরাট ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ জুলাই, ২০২৩ ০৮:০৩ পূর্বাহ্ন