শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নানা কর্মসূচিতে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুলাই, ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন

    নানা কর্মসূচিতে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

    সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ। ‘পল্লীবন্ধুর’ স্মরণে জাতীয় পার্টি সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

    দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৯ টায় প্রয়াত চেয়ারম্যান'এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এম পি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যান এর উপদেষ্টা নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এম পি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, লিয়াকত হোসেন চাকলাদার, ক্রিড়া সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, আজাহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম শেখ সদস্য আলহাজ্ব শাহজাহান মিয়া, শেখ মোঃ সরোয়ার, জায়েদুল ইসলাম জাহিদ, লোকমান হোসেন ভুইয়া রাজু, এডভোকেট উজ্জ্বল, মোঃ জাকির হোসেন প্রমুখ। এর পর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি মহানগর উত্তর, দক্ষিণ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পর্যায়ের এরশাদ প্রেমিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    পরবর্তীতে প্রয়াত পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দো'আ অনুষ্ঠিত হয়। দো'আ মাহফিল পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারি ইছারুহুল্লাহ আসিফ।

    বিকাল তিনটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনিস্টিউটে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১৪ জুলাই, ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন