সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ (১৪ জুলাই) শুক্রবার পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও অংঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পিরোজপুরের হোটেল পদ্মা নড়াইল পাড়া সকাল ১১:০০ ঘটিকায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে বক্তারা হুসেইন মুহাম্মদ এরশাদের জীবনি নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ তৌনিক-উল-হক। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি ফয়জুল কবির কাজল, সাধারণ সম্পাদক মোঃ কাবিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাতাব শেখ। জাতীয় যুব সংহতি পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান।
জাতীয় শ্রমিক পার্টি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন। জাতীয় তরুণ পার্টি পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ আঃ রাজ্জাক হাওলাদার। দোয়া মাহফিল পরিচালনা করেন, জাতীয় ওলামা পার্টি পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন জিহাদী প্রমুখ , অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।