শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ২ নারী মাদক কারবারী গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে ২ নারী মাদক কারবারী গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বিশেষ অভিযান চালিয়ে দুই জন মহিলার পরিহিত বোরকার ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে নারী পুলিশ। এসময় তাদের গ্রেফতার করা হয়।

    শুক্রবার (১৪ জুলাই) সকালে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে একটি যাত্রীবাহী বাসে থাকা ওই নারীর কাছ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

    গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার শেরপুর থানার গোসাইবাড়ী গ্ৰামের দ্বার উদ্দিন মাষ্টারের কন্যা মোছাঃ কাজলী বেগম (৫০) ও একই গ্ৰামের মোঃ নুর ইসলাম ওরফে নুরুর কন্যা মোছাঃ শেফালী বেগম (৪৮),

    পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী খালেক পরিবহনের যাত্রীবাহী বাস তল্লাশি করাকালে বাসের সিটে বসা যাত্রী কাজলী বেগম ও শেফালী বেগমের দেহ নারী পুলিশ রেশমা বানুর দ্বারা তল্লাশী করা হয়। এতে কাজলী ও শেফালীর পরিহিত বোরকার ভেতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো পলিথিনের পোটলায় ১ কেজি করে দুই জনার কাছ থেকে মোট ২ কোজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  বিকেলে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:৪৬ অপরাহ্ন