শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ৪ ডাকাত গ্রেপ্তার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:২২ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে ৪ ডাকাত গ্রেপ্তার

    ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

    গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকার কালামপুরের মজনু মিয়ার ছেলে আশরাফুল (২২), সিরাজগঞ্জের চন্দ্রনগাতি এলাকার তরিকুল ইসলামের ছেলে মাহমুদ হোসেন (২০), কিশোরগঞ্জের উত্তর সালুয়া এলাকার সাজু মিয়ার ছেলে আমানউল্লাহ (২৩) ও টাঙ্গাইলের রামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে রকিবুল ইসলাম (২৪)।

    পুলিশ জানায়, গত রোববার রাত দুইটার দিকে গ্রেপ্তারকৃত চারজনসহ অজ্ঞাত আরও কয়েকজন মহাসড়কে দেশীয় অস্ত্র ঠেকিয়ে একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের কাছ থেকে ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের মধ্যে থেকে একজন পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়।

    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়। পালিয়ে যাবার সময় অপর একটি বাসে থাকা যাত্রীদের গনপিটুনিতে এক ডাকাত নিহত হয়। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করে।

    অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ঘটনার দুই দিন পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সদস্য আশরাফুলকে গতকাল গভীর রাতে ধামরাইয়ের ঘোড়াকান্দা গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ি পুলিশ অপর তিন আসামিকে গ্রেপ্তার করে।

    সুজন সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে। আসামিদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ  আদালত আসামিদের  জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ জুলাই, ২০২৩ ০৮:২২ পূর্বাহ্ন