ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর সদর উপজেলার শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুলাই) পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে নবীন আলেম হাফেজ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসাইন আহমদ কেন্দ্রীয় কওমি মাদ্রাসা সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ স্কুল জেলা, মোঃ নজরুল আহসান সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর ইসলাম সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তর, অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন মোঃ আল-আমিন হোসেন সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তর, তরিকুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা উত্তর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে পিরোজপুরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজ আলেম ও জেনারেল ছাত্রদের প্রদান করা হয়।
সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা। শিশু মেধাবী শিক্ষার্থীদের মেধাবিকাশের জন্য দোয়া মোনাজাত করা হয়।