বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মিম

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী মিম
অভিনেত্রী মীম

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। সোমবার তার গায়ে হলুদের পর্ব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) নির্জ ধর্মরীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হবে এই অভিনেত্রীর। তার হবু বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার এই ছেলে পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।


জানা গেছে, মীমের বিয়ের আনুষ্ঠানিকতা সারতে বেশ আয়োজন করা হয়েছে। তবে এ আয়োজন অনেকটাই নীরবে করা হচ্ছে। যদিও বিয়ের অনুষ্ঠানে তার ঘনিষ্ঠ অনেক শিল্পী, মডেল, পরিচালক উপস্থিত থাকবেন। সোমবার গায়ে হলুদের অনুষ্ঠানেও কাছের কিছু মানুষ ও শোবিজের কিছু লোকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সূত্রমতে, গত বছরের নভেম্বরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পারিবারিক আয়োজনে বিদ্যা সিনহা মীমের বাগদান সম্পন্ন হয়। ওইদিন রাতে হবু বরের সঙ্গে একটি ছবি ফেইসবুক পেইজে পোস্ট করে ভক্তদের এ খবর দেন মিম।

মিম জানান, ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল। জন্মদিনে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন।

২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি মডেলিংয়েও বেশ পরিচিত মুখ মীম।

 




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

৪ জানুয়ারী, ২০২২ ০৯:২০ পূর্বাহ্ন