শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ১৩ জুলাই, ২০২৩ ০৭:৪৪ পূর্বাহ্ন

    দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলের ১০ গ্রাম গুড়া সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম উজানচর রমজান মাতাব্বর পাড়া'র মোঃ খবির উদ্দিন মোল্যা'র ছেলে মোঃ রুবেল মোল্যা (৩৫)।

    জানাযায়, মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর বাড়িওয়ালা জনৈক মোঃ ফজের আলীর বাড়ীর  উঠান হতে তাকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটের ১০ গ্রাম গুড়াসহ গ্রেপ্তার করা হয়।

    বুধবার (১২ জুলাই) এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খান, তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ রুবেল  মোল্যা'র বিরুদ্ধে সিডিএম এস যাচাই করে দেখা যায় যে, (1GJ8C) গোয়ালন্দঘাট থানারবাংলা  এফআইআর নং-১৪/২০০, তারিখ-১৮ জুলাই, ২০২১; জি আর নং-২০০, ধারা-১৪৩/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬(২) পেনাল কোড-১৮৬০;  একটি মামলা রাজবাড়ীর বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ জুলাই, ২০২৩ ০৭:৪৪ পূর্বাহ্ন