শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

    আমিনুল ইসলাম, মানিকগঞ্জ

    ১২ জুলাই, ২০২৩ ১১:৫২ অপরাহ্ন

    মানিকগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা

    কুকুরে কামড়ানো  গরুর মাংস বিক্রির অপচেষ্টার দায়ে গরু বেপারী ও মাংস বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমান জরিমানা করেন।

    ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়,  মানিকগঞ্জের  ঘিওর উপজেলা থেকে কুকুরে কামড়ানো ও  ৬ মাসের গর্ভবতী গাভীকে জবাই করে মাংস বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যন্ডের কসাই পট্রিতে নেয়া হচ্ছে। গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর জেলার বিভিন্ন জায়গায়  অভিযান চালানো হয়।

    বুধবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গরু বেপারী ও মাংস বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে অভিযানিক দল। এ সময় অসুস্থ পশু জবাই ও মাংস  বিক্রির অপচেষ্টার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা  জরিমানা করা হয়।


     জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কুকুরে কামড়ানো ও গর্ভবতী গাভী জবাই ও মাংস বিক্রি চেষ্টার দায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী মো.সাগর আলীকে ১ লাখ টাকা ও ঘিওর উপজেলার কলতা এলাকার গরু বেপারী সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময়  মাংস বিক্রেতা  সাগর আলীর হেফাজতে থাকা খাবার অনুপযোগী  মাংস উদ্ধার করে পুতে ফেলা হয়। তারা অপরাধ স্বীকার ও মুচলেকা দিয়ে এ দফায় বেঁচে যায়।

    অভিযানে সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর