শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিসিআর-এর মহাপরিচালকের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আইসিসিআর-এর মহাপরিচালকের সাক্ষাৎ

    ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশন (আইসিসিআর) এর মহাপরিচালক (ভারত সরকারের সচিব) কুমার তুহিন (Kumar Tuhin) মঙ্গলবার সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে বন্ধুপ্রতিম দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি, প্রত্নতত্ত্ব খাতে সহযোগিতা, ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    আইসিসিআর এর মহাপরিচালককে স্বাগত জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। এখন সময় এসেছে পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করণ এবং আরও উঁচু মাত্রায় নিয়ে যাওয়া। প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আইসিসিআর এর মহাপরিচালক বলেন, ভারতও অনুরূপভাবে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করতে আগ্রহী। তিনি বলেন, দু'দেশের সম্পর্ক ও বন্ধনকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়।

    কুমার তুহিন বলেন, আসন্ন জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বাংলাদেশ একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল প্রেরণ করতে পারে। এ বিষয়ে আইসিসিআর মহাপরিচালককে আশ্বস্ত করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ সম্মেলনে সাংস্কৃতিক দল প্রেরণ করবে। কে এম খালিদ বলেন, আগামী সেপ্টেম্বর মাসে দু'দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা যেতে পারে যাতে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় আরও বেগবান হয়।

    আইসিসিআর মহাপরিচালক বলেন, আইসিসিআর চারু ও কারুকলা, ভাষা, সংগীতসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। তিনি বলেন, আইসিসিআর বাংলাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে যারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কুমার তুহিন এসময় বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণসহ প্রত্নতাত্ত্বিক খাতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

    সাক্ষাৎকালে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের উপহাইকমিশনার ড. বিনয় জর্জ (Dr. Binoy George), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ঢাকার পরিচালক মৃন্ময় চক্রবর্তী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১২ জুলাই, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১২ জুলাই, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন