শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুলাই, ২০২৩ ০৭:৪৯ পূর্বাহ্ন

    জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল

    নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আগামী ১৫ জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জামায়াতকে চিঠি পাঠিয়েছেন ইইউ প্রতিনিধিদলের সিনিয়র সচিব চেরি মেরিলিন ডিও।

    জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগামী ১৫ জুলাই বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক হবে।

    গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। এই লক্ষ্যে এরইমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে। বৈঠক করেছে নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর