শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় প্রসাধনীসহ ১২চোরাকারবারী আটক

    যশোর প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন

    যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় প্রসাধনীসহ ১২চোরাকারবারী আটক

    যশোরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনীসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার রাতে শহরের রেলস্টেশন এলাকার হরিজন পল্লিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

    অভিযানে উদ্ধার হয়েছে ভারতীয় ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১হাজার ৬শ’ ১৬ প্যাকেট শন পাপড়ী, ৫শ’২০ পিস মেহেদী, ২৫২ পিস পেস্ট, ৬০৮০ পিস বিভিন্ন ধরণের ক্রিম, শ্যাম্পু ও সাবান। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

    আটককৃতরা হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সরোয়ার হোসেন (৪৩), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুভ দাস (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাসের স্ত্রী টুম্পা দাস (২৩), যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজের  স্ত্রী জোসনা খাতুন (৩২), বেনাপোলের ভবেরবেড় মধ্যপাড়ার শিল্পি বেগম (৪৮), যশোরের হরিজন কলোনীর মৃত রামকুমার দাসের স্ত্রী রীনা রানী দাস (৪৮), যশোর রেলবাজার সুইপার কলোনীর দিপু কুমার দাস (২৬), রেলগেট কলাবাগনপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সালমা বেগম (৫০), রেল গেট পশ্চিমপাড়ার ফুলি বেগম (৪২), অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী লিলি বেগম (৪০), বেনাপোল ভবের বেড় গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী রুপালী খাতুন (৩২), একই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী কুলসুম খাতুন (২৩)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ন