শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে পরিত্যক্ত দুটি বন্দুক উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণের মাটি খুঁড়তে গিয়ে দুটি একনালা বন্দুক উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের মাটি খুঁড়তে গিয়ে এসব বন্দুক উদ্ধার করা হয়। জানা গেছে- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বে দিকের সীমানা প্রাচীর হেলে পড়ায় নতুনভাবে সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চার থেকে পাঁচজন শ্রমিক।

    এ সময় মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটি একনালা বন্দুক। তাৎক্ষণিক শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি অবহিত করলে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে বিকালহাসপাতাল থেকে দুটি একনালা বন্দুক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের এসব বন্দুক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন