শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে অটো চালক ছেলের প্রাণ বাঁচাতে মায়ের আকুতি

    রাজবাড়ী প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে অটো চালক ছেলের প্রাণ বাঁচাতে মায়ের আকুতি

    বিনা কারণে কত জায়গায় কত টাকাই খরচ করেন। আমার বুকের ধন আমার ছেলে রিংকুর প্রাণ বাঁচাতে আপনাদের ১০/২০টি টাকাই যথেষ্ট।

    দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে মূত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত রিংকু।অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে পড়েছে।চিকিৎসকের পরামর্শে এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে। তার চিকিৎসায় সবকিছু শেষ হয়ে গেছে। এখন বিনা চিকিৎসায় ঘরে পড়ে রয়েছে।আমি মা হিসেবে আপনাদের কাছে, আর্থিক সহযোগিতা কামনা করছি। আমিও চাই আপনাদের মত আমার বুকের ধন রিংকু বেঁচে থাকুক। এভাবেই ছেলের চিকিৎসার জন্য অর্থের  সহায়তার আবেদন জানালেন রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর ৯ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার ওয়াজ উদ্দিন শেখের স্ত্রী শিরিন বেগম।

    তিনি বলেন, তার ছেলে রিংকু শেখ,ব্যাটারি চালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত ২৬ জুন রাত ১২টায় রিংকু শেখকে একদল চিহ্নিত দুর্বৃত্তরা গলা কেটে হত্যার চেষ্টা করে।প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে গত ২৮ জুন অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্বল হারিয়েছে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এখন অর্থের অভাবে বিনা চিকিৎসায় মরতে বসেছে। রিংকুর স্ত্রী ও কন্যার জন্য হলেও আমার ছেলে রিংকুকে বাঁচাতে,সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার ছেলে আপনাদের মাঝে বেঁচে থাকুক এই কামনা করি।সাহায্য পাঠানোর জন্য রিংকু শেখ মোবাইল নাম্বার ০১৭৩৮-৮৮৫৬০২ (বিকাশ পারসোনাল)




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন