শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভান্ডারিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুলাই, ২০২৩ ১১:১৮ অপরাহ্ন

    ভান্ডারিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

    পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শো ডাউন করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ফাইজুর রশিদ খসরু।

     

    মোঃ ফাইজুর রশিদ খসরু লিখিত অভিযোগে জানান, শনিবার বিকেলে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু অর্ধশত মাইক্রোবাস এবং কয়েকশত মোটরসাইকেল নিয়ে মহড়া সহকারে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। এ সময় তার দলের নেতাকর্মীরা জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ মাহিবুল হোসেন মাহিম এর পক্ষে শ্লোগান দিচ্ছিল। এ ঘটনায় পৌর এলাকার সাধারণ ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন খসরু।

     

    গাড়ির মহড়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মঞ্জু’র গাড়ি বহরের সামনে থাকা শত শত মোটরসাইকেল থেকে সাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শ্লোগান দেওয়া হচ্ছে। জেপি মনোনীত সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ মাহিবুল হোসেন মাহিম স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র আপন চাচাতো ভাই।

     

    এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খলিফা জানান, স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার সুযোগ নাই। ভান্ডারিয়ার ঘটনার একটি ভিডিও তিনি পেয়েছেন এবং এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

     

    অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়ার পরে রিটার্নি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

     

    এ বিষয়ে জানার জন্য পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৯ জুলাই, ২০২৩ ১১:১৮ অপরাহ্ন