শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জুলাই, ২০২৩ ১১:০১ অপরাহ্ন

    উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে দেশব্যাপী ৬৪ জেলায় সাহিত্যমেলার আয়োজন করেছে। তিনি সাহিত্যমেলাকে তৃণমূল তথা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে নির্দেশনা প্রদান করেছেন। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের মধ্যে উপজেলা সাহিত্যমেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। ম্যাজিক ফেডারেশনের দাবির প্রেক্ষিতে দেশব্যাপী আয়োজিতব্য উপজেলা সাহিত্যমেলায় জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রে ম্যাজিক ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    প্রতিমন্ত্রী শনিবার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ম্যাজিক ফেডারেশন আয়োজিত 'জাতীয় জাদু উৎসব ২০২৩' উপলক্ষ্যে আলোচনা সভা ও জাদু প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, জাদু একটি অসাধারণ শিল্প যার বিশেষ সম্মোহনী ক্ষমতা রয়েছে। জাদুশিল্পীদের সাবলীল ও নান্দনিক উপস্থাপনা এটিকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাদুশিল্পীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাৎসরিক ক্যালেন্ডার তৈরি পূর্বক হল বরাদ্দ প্রদান কমিটির অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদুশিল্পীদের জন্য হল বরাদ্দ দেয়া হবে। তাছাড়া তিনি বিদেশে শিল্পী প্রেরণের ক্ষেত্রে সুযোগ ও চাহিদা মোতাবেক জাদুশিল্পীদের বিবেচনার আশ্বাস প্রদান করেন।

    বিশিষ্ট জাদুশিল্পী মো. মোয়াজ্জেম হোসেন নান্নু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ নাছির উদ্দিন। শুভেচ্ছা বক্তৃতা করেন 'জাতীয় জাদু উৎসব ২০২৩' উদযাপন কমিটির আহ্বায়ক ও জাদু ফেডারেশন এর উপদেষ্টা রবিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'জাতীয় জাদু উৎসব ২০২৩' উদযাপন কমিটির সদস্য সচিব শিকদার আবদুস সালাম।

    সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, জাদু আনন্দ-বিনোদনের জন্য অন্যতম একটি সুন্দর শিল্প মাধ্যম। তিনি বলেন, জাতীয় সংস্কৃতি নীতিমালা ২০২৩ -এ জাদুশিল্পকে অন্তর্ভুক্ত করা হবে। খলিল আহমদ বলেন, জাদুশিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

    উল্লেখ্য, 'জাতীয় জাদু উৎসব ২০২৩' এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "জাদুর আনন্দে রচিব স্মার্ট বাংলাদেশ"।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৮ জুলাই, ২০২৩ ১১:০১ অপরাহ্ন