টিউবওয়েল চুরির মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সেই সাথে চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করা হয়েছে।
টিউবওয়েল চুরির মামলায় গ্রেপ্তার হওয়া দুই জন হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া, শামছু মাষ্টার পাড়া'র মৃত সেন্টু শেখ এর ছেলে মো. রবি শেখ (৩১) ও মজিদ শেখের পাড়া'র মৃত আকের আলী সরদার এর ছেলে মো. দবির উদ্দিন সরদার (৪৫)।
শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তাদেরকে গ্রেপ্তার ও চুরি হওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, টিউবওয়েল চুরির মামলার সূত্র ধরে গত ০৭ জুলাই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও চুরি হওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়। এবং গ্রেপ্তারকৃদের আজ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।