শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ জুলাই, ২০২৩ ১২:১৩ অপরাহ্ন

    গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

     গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

    এদিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের বাসটি রংপুর যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি যাচ্ছিল ঢাকা। পথে বালুয়া বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ জুলাই, ২০২৩ ১২:১৩ অপরাহ্ন