পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) সংসদীয় আসনের জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মাশরেকুল আজম রবি'র বাস ভবনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মাশরেকুল আজম রবি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নজরুল ইসলাম খান, জেলা জাতীয় পার্টি'র সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শরীফ, অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা তৌনিকুল হক , জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা যুব সংহতির সদস্য সচিব আবুল কালাম সিকদার, জেলা স্বেচ্ছাসেবক পার্টি'র সাধারণ সম্পাদক জাবিরুল ইসলাম,
জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক কাইয়ুম শেখ ,জেলা যুব সংহতির সদস্য রাসেল হাসান, ইন্দুরকানি উপজেলা যুব সংহতির আহবায়ক রিফাত মাতব্বর, ভান্ডারিয়া উপজেলা যুব সংহতির আহবায়ক লাবলু খান সহ মঠবারিয়া উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা মাশরেকুল আজম রবি বলেন, মঠবাড়িয়ায় জাতীয় পার্টি'র একজন সংসদ সদস্য থাকলেও এখানের নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত অবহেলিত, সংগঠনের কোন উন্নতি হয়নি, মঠবাড়িয়া'র মানুষের ভাগ্যেরও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বাংলাদেশের অন্যান্য সংসদীয় আসনের উন্নয়নের তুলনায় আমার এলাকা পিছিয়ে রয়েছে।
মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এই পুনর্মিলনীর মাধ্যমে জাতীয় পার্টি'র নেতাকর্মীরা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম পি এর নির্দেশে আমি মঠবাড়িয়া জাতীয় পার্টির এই অবহেলিত নেতাকর্মীদের সাথে নিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই। মঠবাড়িয়া'র সকল মানুষের নিকট দোয়া ও সমর্থন কামনা করি।