শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    রাজবাড়ী প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন

    রাজবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নে ড্রাম ট্রাকচাপায় বিজয় (১৭) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ীর বরাট ইউনিয়নের উড়াকান্দা মোল্লাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।নিহত বিজয়ের বাড়ী রাজবাড়ী সদর পৌরসভার আটাশ কলোনি এলাকার আব্দুর রহমানের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও তার পরিবারের সদস্যরা জানান,বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে বিজয় ও তার তিন বন্ধু ঘুরতে বের হয়।

    এ সময় তারা উড়াকান্দা মোল্লাপাড়ায় এলে বিপরীত দিক থেকে, দ্রুত গতিতে ছুটে আসা একটি ড্রাম ট্রাক বিজয়ের মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কিশোর বিজয়ের মৃত্যু হয়।

    রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর