শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওমিক্রন মোকাবেলায় নানা উদ্যোগ

    রেস্তোরাঁয় খেতে দেখাতে হবে টিকার সনদ: স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জানুয়ারী, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ন

    রেস্তোরাঁয় খেতে দেখাতে হবে টিকার সনদ: স্বাস্থ্যমন্ত্রী
    স্বাস্থ্যমন্ত্রী

    করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে করোনার টিকা নেওয়া ছাড়া রেস্তোরা
    করোনার টিকা নেওয়া ছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। ১৫ দিন পর থেকে রেস্তোরাঁয় খেতে হলে টিকা নেওয়ার সনদ বা কার্ড দেখাতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

    সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অমিক্রন মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীজাহিদ মালেক। তিনি বলেন, সভায় আরেকটি তাগিদ দেওয়া হয়েছে, সবাই যাতে টিকা নেন। টিকা যাঁরা নিয়েছেন, তাঁরা রেস্টুরেন্টে খেতে পারবেন। অফিসে যেতে পারবেন। বিভিন্ন কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন, মাস্ক পরা অবস্থায়। কিন্তু টিকা যদি না নিয়ে থাকেন, তাহলে তাঁরা রেস্টুরেন্টে খেতে পারবেন না। দেখাতে হবে টিকার সনদ। তবেই সেই রেস্টুরেন্ট তাঁকে এন্টারটেইন করবে।

    টিকার কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে সেই রেস্তোরাঁকেও জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘যদি কেউ এ কাজ করেন, তাহলে সেই রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। এটি বাস্তবায়নে ১৫ দিন সময় দেওয়া হবে। এ বিষয়ে ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হবে। ১৫ দিন পর এটি বাস্তবায়িত হতে পারে।’

    সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যত অনুষ্ঠান আছে, সেগুলোতে মানুষের সংখ্যা যাতে কম হয়, সেই বিষয়ে সোমবারের সভা থেকে তাগিদ দেওয়া হয়েছে। নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে যে এটি করা হবে। এ ছাড়া গণপরিবহনে যত আসনের ব্যবস্থা আছে, তা যাতে কমিয়ে চালানো হয়, সে নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, তাঁরা আশা করছেন, এ বিষয়ে সিদ্ধান্ত পাবেন। এ ছাড়া সব জায়গায় মাস্ক পরতে হবে। না হলে জরিমনা হবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর