শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায়-১জন যাত্রী নিহত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৮ জুলাই, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন

    গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায়-১জন যাত্রী নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচের ধাক্কায় বেলাল হোসেন (২০) নামের এক পিকআপ এর যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

    নিহত বেলাল হোসেন পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার পুত্র।

    স্থানীয়রা জানান,  রংপুরমুখী একটি পিকআপকে অপর একটি কোচ পেছন থেকে ধাক্কা দিলে পিকআপে থাকা যাত্রী বেলাল হোসেন মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এরপর কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোচটি পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা উপস্থিত একই কোম্পানির বাস মনে করে রংপুরমুখী হানিফ পরিবহনের একটি কোচ আটক করে পুলিশে সোর্পদ করে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মামলা না করে পরিবারের কাছে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ জুলাই, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ন