শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২৩ ১১:১২ অপরাহ্ন

    সুইডেনে  কুরআন অবমাননার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই)জুমার নামায শেষে কেন্দ্রিয় জামে মসজিদ চত্তর থেকে ওলামা মাশায়েক পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রিয় জামে মসজিদ চত্তরে সমাবেশে মিলিত হয়। এসময় মুহুর মুহুর স্লোগানে মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়ে।

    সমাবেশে বক্তব্য রাখেন ওলামা মাশায়েক পরিষদ পৌর শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ওলামা মাশায়েক পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ ও মুসল্লিরা।

    এসময় পিরোজপুরের ধর্মপ্রান মুসল্লিরা সুইডেনে পবিত্র কুরআন অবমাননা করার তিব্র নিন্দু ও প্রতিবাদ জানান। মুসল্লিরা সরকারের কাছে বাংলাদেশ থেকে সুইডেনের পন্য বর্জনের দাবী জানান তারা। পবিত্র কোরআনের অবমাননায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কেবল মুসলমান নয় পৃথিবীর কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্মের অবমাননা মেনে নিতে পারে না। কেবল বাংলদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানরা এই কোরআনের অবমাননায় ক্ষুব্ধ। দেশের শতকরা ৯৩ শতাংশ মানুষ মুসলমান। তাই সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ করার জোর দাবি জানাচ্ছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর