শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে ছয়জনের মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ জুলাই, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন

    যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে ছয়জনের মৃত্যু

    যশোরের লেবুতলায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের পাঁচজন এবং চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    শুক্রবার (৭ জুলাই) রাত রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন। এর আগে রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার লেবুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    পুলিশ জানায়, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই চালক মুছাসহ (২০) পাঁচ যাত্রী নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে আরও একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ জুলাই, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন