শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় বানভাসি মানুষের মাঝে ইউএনও‘র খাবার বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় বানভাসি মানুষের মাঝে ইউএনও‘র খাবার বিতরণ

    উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন শত-শত মানুষ।

    বৃহস্পতিবার (৬ জুলাই) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম। এসময় কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে খারজানির চরে বানভাসি মানুষের মাঝেশুকনো খাবার চিড়া, মুড়ি, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

    উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল আলম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার  নিম্ন অ লগুলোতে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মাঝে ২৫০ প্যাকেট শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর