শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    রাজবাড়ী প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২৩ ০৬:১৬ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ, রাজবাড়ী জেলা শাখা যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ শেষে এক শোভাযাত্রা করে, দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে রাজবাড়ী যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

    দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়েদা নাজমুন নাহার সেন্টিসহ নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

    সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় রাজবাড়ী যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, সাধারণ সম্পাদক সৈয়েদা নাজমুন নাহার সেন্টি নেতৃত্ব দেন।শোভযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।সেখানে রাজবাড়ী যুব মহিল লীগের সভাপতি কানিক ফাতেমা চৈতির সভাপতিত্বে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বক্তব্য রাখেন।

    যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি বলেন, আগামী ২মাসের মধ্যে রাজবাড়ীর ৪২টি ইউনিয়ন ও ৫টি উপজেলার সম্মেলন শেষ করার প্রস্তুতি রয়েছে।

    যুব  মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ জুলাই, ২০২৩ ০৬:১৬ পূর্বাহ্ন