শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে বাসের চাপায় পথচারীর মৃত্যু

    রাজবাড়ী প্রতিনিধি

    ৬ জুলাই, ২০২৩ ০৯:১৭ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে বাসের চাপায় পথচারীর মৃত্যু

    রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় তাজুল ইসলাম তরু (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়ার বাসিন্ধা।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোয়ালন্দে মোড়ে রাস্তা পার হতে গেলে লোকাল একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয় বাসিন্ধা সেলিম হোসেন বলেন, গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া শশুরবাড়ীর নিকট বাড়ী করে তাজুল ইসলাম তরু বসবাস করেন। রাস্তা পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১০টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

    আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম বলেন, একটি লোকাল বাস তাকে চাপা দিয়ে চলে যায়। রাতে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। বাসটি আটকে অভিযান অব্যাহত রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর