শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসার খোজ নিলেন নৌ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জানুয়ারী, ২০২২ ১১:৪৫ অপরাহ্ন

    লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসার খোজ নিলেন নৌ প্রতিমন্ত্রী
    লঞ্চে অগ্নিদগ্ধদের চিকিৎসার খোজ নিলেন নৌ প্রতিমন্ত্রী

    নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ (৩ জানুয়ারি ২০২২) ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সম্প্রতি ঝালকাঠীতে এম ভি অভিযান-১০ লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোজ নেন। তিনি তাদের দ্রুত আরোগ‍্য কামনা করেন।

    এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিদগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিকৃত ভর্তিকৃত রোগী সংখ্যা - ২১জন। এ যাবত ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছে- ৩ জন; সুস্হ হয়ে ফিরে গেছে -৫জন এবং এখনও ভর্তি রয়েছে - ১৩জন।

    রোগীদের অবস্হান: ওয়ার্ড নং ৭০২ তে ৪জন; ওয়ার্ড নং ৭০১ তে ১জন; ওয়ার্ড নং ৯০১ তে ১জন; ওয়ার্ড নং ৮০২ তে ২জন; ওয়ার্ড নং ৬০২ তে ২ জন এবং আইসিইউ-তে ৩ জন।

    এসময় অন‍্যান‍্যের মধ‍্যে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্ববয়ক ডা. সামন্তলাল সেন, পরিচালক ডা. আবুল কালাম এবং বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

    উল্লেখ‍্য, গত ২৪ ডিসেম্বর মধ‍্যরাতে এম ভি অভিযান-১০লঞ্চে আগুন লাগে। প্রতিমন্ত্রী খবর পেয়ে সেদিন সকালে ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠীর উদ্দেশে রওনা দেন। যাবার সময় বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঝালকাঠী হাসপাতালে দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোজ নেন। বিকালে তিনি ঘটনাস্থলে অগ্নিদগ্ধ লঞ্চটি পরিদর্শন করেন। সেদিন রাতে ঢাকায় পৌছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোজ নেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর