শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন যেভাবে হবে

    নিজস্ব প্রতিবেদক

    ৯ নভেম্বর, ২০২১ ০৯:১০ পূর্বাহ্ন

    প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন যেভাবে হবে

    সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবছরও প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। একইসঙ্গে প্রাথমিকের অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষাও হবে না। ওয়ার্ক শিটসহ (বাড়ির কাজ) বা অ্যাসাইনমেন্টের মতো কিছু পদক্ষেপের মাধ্যমে  শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার ব্যবস্থা নেবে। অর্থাৎ এবারও অনেকটা অটোপাসই দেয়া হবে প্রাথমিকে।

     

    গত ২৬ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হলেও সোমবার ওই সভার কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২৬ অক্টোবরের সভায় প্রাথমিক ও গণশিক্ষাসচিব গোলাম মো. হাসিবুল আলম বলেন, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও মূল্যায়ন করা যেতে পারে। সভার সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ সভায় উপস্থিত সবাই এ বিষয়ে একমত পোষণ করেন।

     

    করোনা পরিস্থিতির কারণে গত বছরও এসব পরীক্ষা হয়নি। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে উত্তীর্ণ করা হয়।

    এ বিষয়ে ঢাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক  বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরও প্রথাগত বার্ষিক পরীক্ষা হয়নি। তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ‘শিখন অগ্রগতি যাচাই’ করে ওপরের শ্রেণিতে ওঠানো হয়েছিল।

    এর আগে গত মাসেই জানা যায়, এ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। ওই সময় এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্দেশনা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যে সারসংক্ষেপ পাঠিয়েছিল, সেটি অনুমোদন হয়ে ফিরে আসে। ২৬ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।

    অন্যদিকে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হচ্ছে না। তবে মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত তিন বিষয়ে (বাংলা, ইংরেজি ও গণিত) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তবে প্রাথমিমের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা চরম অন্ধকারে আছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর