শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ জুলাই, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ন

    পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে  সাংবাদিকদের মতবিনিময়

    পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু (দৈনিক জনকন্ঠ), সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (যমুনা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার ও ইউএনবি) গৌতম চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো: মুনিরুজ্জামান নাসিম (দৈনিক ইত্তেফাক), জিয়াউল আহসান (ডেইলী অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই), রশীদ আল মুনান সুজন (এনটিভি), শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি), হাবিবুর রহমান (ডিবিসি টেলিভিশন ও ডেইলী ষ্টার), হাসিবুল হাসান হাসিব (দেশ টিভি ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কম), মো: তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকা)।


    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নাসিম এ গুলশান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    এসময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করা হবে। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক একে অপরের পরিপূরক। পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক নিরাপত্ত দেয়া হবে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর