সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল শ্রেনী পেশার মানুষ সরকারের সহযোগীতা পেয়েছে। এজন্য মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তিনি মঙ্গরবার রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত এবং বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত কর্মী সভার সভাপতিত্ব করেন আক্রামুজ্জামান রঞ্জু চৌধুরী।
সভায় কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জি, হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রমজান আলী খান, সাধারণ ওহিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্নি, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, জয়দেব কুমার সাহা, সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ আবু নাসির প্রমুখ বক্তব্য রাখেন।