শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজা সহ দুই ভাই গ্রেফতার

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ জুলাই, ২০২৩ ০৫:৪৯ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজা সহ দুই ভাই গ্রেফতার

    রাজবাড়ীতে ১১০টি ইয়াবা এবং এক কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা দুই ভাই মাদকের ব্যবসা করত বলে জানায় অভিযানে আসা বিশেষ টিম।

     

    আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

     

    গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মো. মোশারফ শেখ (৩৪) ও তার ভাই মো. রাকিব শেখ (৩১)।

    রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, ‘আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে ১১০টি ইয়াবা, এক কেজি গাঁজা এবং মাদক বিক্রি করা নগদ ১৬ হাজার ৬৩০ টাকা পাওয়া গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর