শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চাঁদার টাকা আনতে গিয়ে গণপিটুনি খেলেন পলাতক আসামী

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ জুলাই, ২০২৩ ০৫:৪৪ পূর্বাহ্ন

    চাঁদার টাকা আনতে গিয়ে গণপিটুনি খেলেন পলাতক আসামী

    চাঁদার টাকা আনতে বসতবাড়িতে প্রবেশ করে দুইজনকে মারধর করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে গণপিটুনির শিকার হয়েছেন আট মামলার পলাতক আসামি,আল আমিন মোল্লা (৩০)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের আবুল মোল্লার ছেলে। এ ঘটনায় গৃহকর্তা আব্দুর রাজ্জাক ও তার ভাই ইসহাককে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

     

    ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, গত ১২ জুন বিকেল ৩টার দিকে বাড়ি থেকে আল আমিন মোল্লার নেতৃত্বে ১০-১২ জন তাকে তুলে নিয়ে বারমল্লিকার একটি মেহগনি বাগানের মধ্যে আটকে রাখে। সেখানে মারধর করে তার স্বর্ণের চেইন হারানোর জন্য ৩২ হাজার টাকা দাবি করে। পরে কাছে থাকা নগদ ৪৪০০ টাকা কেড়ে নেয়। শুক্রবারের মধ্যে আরো ২০ হাজার টাকা দাবি করে।

     

    তিনি আরো জানান, সোমবার তাকে ফোন করে বাড়িতে টাকা নিতে আসতে বললে আল আমিন মোল্লা, তার ভাই আরিফ, আলমগীর, সহযোগী মোস্তফা, লিটন, ফরহাদ, ইলিয়াছসহ ৫-৬ জন বাড়িতে প্রবেশ করে। টাকার জন্য ইসহাকের ঘাড়ে চাপাতি ধরে রাখে। টাকা দিতে দেরি হওয়ায় ইসহাককে কুপিয়ে জখম করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সবাই পালিয়ে গেলেও আল আমিন মোল্লা ধরা পড়ে।লোকজন তাকে পিটুনি দেয়। ডিবি পুলিশ ও থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে আহত দুই ভাই ও আল আমিনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা প্রদান করে। এ ব্যাপারে আজ মঙ্গলবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

    রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, 'মোটরসাইকেল চুরির মামলাসহ আট মামলার আসামি আল আমিন মোল্লা গণপিটুনির শিকার হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে বালিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ জুলাই, ২০২৩ ০৫:৪৪ পূর্বাহ্ন