শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজবাড়ীতে প্রবাস ফেরত যুবক বন্দুক ও ইয়াবাসহ গ্রেফতার

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ জুলাই, ২০২৩ ০৫:৩৯ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে প্রবাস ফেরত যুবক বন্দুক ও ইয়াবাসহ গ্রেফতার

    রাজবাড়ীতে প্রবাস থেকে আসা যুবক মোঃ শরিফ সরদার (২৮) কে একটি ওয়ানশুটার গান ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শরিফ রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল গ্রামের শহিদ সরদারের ছেলে।

     

    রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শরিফ সরদারের বাড়ীতে অভিযান চালায় রাজবাড়ী থানার এসআই কামরাজ্জামান সিকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। সে সময় ১০ পিস ইয়াবাসহ শরিফ সরদারকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে জানায় তার বসত ঘরের খাটের বালিশের নিচে একটি ওয়ানশুটার গান রয়েছে। ঐই সময় তার দেখানো মতে ওয়ানশুটারগান এবং তার ভীতর থাকা একটি কার্তুজের নিচের অংশ উদ্ধার করা হয়।

     

    থানা হাজতে আটক থাকা শরিফ সরদার বলেন, তিনি ব্রুনাই থাকতেন। মাত্র দেড় মাস আগে দেশে ফিরেছেন। তার পরিচিত একজন প্রবাসী এই আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রাখতে বলে। সে কারণে ওয়ানশুটারগান তিনি তার কাছে রেখেছেন।

     

    রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুশি সুপার ইফতেখারুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা পুলিশ স্বাভাবিক অবস্থা বিদ্যমান রাখতে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছে। যার অংশ হিসেবেই শরিফ সরদারকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৫ জুলাই, ২০২৩ ০৫:৩৯ পূর্বাহ্ন