শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হাবিজার রহমান হত্যা মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। তার জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন বিচারক।

    সোমবার (৩ জুলাই) গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ নির্দেশ দেন।

    মামলা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২০২২ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় বৃদ্ধ হাবিজার রহমানের উপর হামলা চালায়।

    এসময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য অ্যাডভোকেট সাজু ও আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্হানীয়রা  আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে  রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমান মারা যায়। পরদিন নিহতের ছেলে রাজু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

    দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার এ মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ জুলাই, ২০২৩ ০৯:৪৫ পূর্বাহ্ন