শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৩ ০৯:৪২ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সকাল সাড়ে ৭ট থেকে ৯টার মধ্যে বজ্রপাতে হলে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহরপুর গ্রামে ব্রজপাতে দুটি গরু মারা যায়।

    উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক, তার বাড়ি ভোলাহাট উপজেলায়। অন্যদিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে একজন বজ্রপাতে মারা যান। এদিকে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতের সময় গুরতর অসুস্থ শরিফুল ইসলামকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইউএনও রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর